পঞ্চপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে যাদুরহাট মাদকমুক্ত প্রজন্ম

নীলফামারী জেলার পঞ্চপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন যাদুরহাট মাদকমুক্ত প্রজন্ম। সোমবার বিকেলে সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানের সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন—  “দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যাদুরহাট মাদকমুক্ত প্রজন্ম শুধু মাদকবিরোধী কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সবসময় অঙ্গীকারবদ্ধ।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রাথমিকভাবে এ সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলেও, সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়— সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন একত্রে এগিয়ে এসে তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা করেন।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান পলাশ, মোঃ জোবায়দুল ইসলাম যাদু, মোঃ পারভেজ ইসলাম বাবু, মোঃ শরিফুল ইসলাম শফু, মোঃ সবুজ ইসলাম।
আগামী দিনে তারা মানুষের জন্য কল্যাণ কাজে এই সংগঠন সবসময় থাকবে।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card